ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময় বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সকল ধরনের কার্যক্রমও স্থগিত থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী বুধবার (১৮ মার্চ) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোডসহ সব ধরনের কার্যক্রমও বন্ধ রাখা হবে।
তিনি আরও জানান, নির্ধারিত ছুটি শেষে আগামী ২৮ মার্চ শনিবার থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, ঈদের ছুটির সময় বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলবে।
১৪৭ বার পড়া হয়েছে