সারাদেশ
ঝিনাইদহের কোটচাঁদপুরে রোববার সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনের ধাক্কায় এক (স্যালো ইঞ্জিন চালিত) লাটাহাম্বা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
ট্রেনের ধাক্কায় ঝিনাইদহে লাটাহাম্বা চালক নিহত, আরও একজন আহত
এইচ এম ইমরান, ঝিনাইদহ
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের কোটচাঁদপুরে রোববার সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনের ধাক্কায় এক (স্যালো ইঞ্জিন চালিত) লাটাহাম্বা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নাম আলাউদ্দিন। তিনি কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। ঘটনাস্থল ছিল কোটচাঁদপুর উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিক্সের একটি স্যালোইঞ্জিনচালিত গাড়ি ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে যায়। ইট নামিয়ে ফেরার পথে গাড়িটি রেললাইনের ওপর ওঠে। তখন ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক আলাউদ্দিন নিহত হন এবং তার হেল্পার গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত হেল্পারকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কোটচাঁদপুর থানার ওসি আসাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন