সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশঈদে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় চট্টগ্রামে কোষ্টগার্ডের টহল জোরদার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন রোকনুজ্জামান সরকার
নাটোরের বড়াইগ্রামে কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা: ৪ জনকে যাবজ্জীবন
মাদারীপুরে আলমগীর হত্যার আসামিদের ধরছেনা পুলিশ, মানববন্ধনে অভিযোগ
ট্রেনের ধাক্কায় ঝিনাইদহে লাটাহাম্বা চালক নিহত, আরও একজন আহত
ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীর গ্রেফতারের দাবি বিএনপির
ভালুকা হত্যাকাণ্ডে আরও এক আসামি সোহেল রানা গ্রেফতার
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে ২ নারীর মৃত্যু
ঈদ উপলক্ষে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ যুবক নিহত, আহত ২, আটক ৭
কক্সবাজার সৈকতে ভেসে এলো ছয় ফুট লম্বা মৃত ডলফিন
ময়মনসিংহে দুই ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকার জমি দখলের অভিযোগ
নওগাঁর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটার ধুম, দামে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
সারাদেশ

নওগাঁর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটার ধুম, দামে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদের আগমনী মরসুমে নওগাঁর মার্কেট ও বিপণি বিতানগুলোতে ভিড় লক্ষ্যণীয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে ক্রেতাদের আনাগোনা। পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে নানা বয়সী ক্রেতারা নিজেদের পছন্দের পোশাক কিনতে মার্কেটগুলো ঘুরছেন।

পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। তবে পোশাকের দামের বিষয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া মিশ্র।

বিক্রেতারা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবারের বিক্রি আগেভাগেই শুরু হয়েছে। রোজার ১০ দিন পার হওয়ার পর থেকেই বিপণি বিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বেচাকেনা বাড়বে বলে ধারণা করেছেন তারা।

সরেজমিনে নওগাঁর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, আনন্দবাজার শপিং কমপ্লেক্স, জহির প্লাজা, দেওয়ান বাজার, মক্কা মার্কেট, শুভ প্লাজা, ইসলাম মার্কেট, বিসমিল্লাহ টাওয়ার, মদিনা মার্কেট, কুমারখালি বস্ত্রালয় ও বিশাল ক্লথ স্টোরে ক্রেতাদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। মার্কেটগুলোতে বিক্রেতারা ব্যস্ত হয়ে ক্রেতাদের পছন্দের পোশাক দেখাচ্ছেন। দামাদামি চলছে মার্কেটের ভেতর। পোশাকের পাশাপাশি কসমেটিক ও জুয়েলারি কেনাকাটার জন্যও ভিড় লক্ষ্য করা গেছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশি-বিদেশি বিভিন্ন ধরনের পোশাকের পাশাপাশি এবারের ক্রেতাদের তালিকায় সেরা অবস্থানে রয়েছে মেয়েদের পছন্দের পাকিস্তানি-ইরানি ডিজাইনের ‘ফারসি গারারা’ থ্রি পিস। সারারা ও গারারা, সায়রাকাট, নায়রাকাট থ্রি পিসের চাহিদাও বেশ ভালো। তরুণীদের মধ্যে গাউন, টপস, জিপসি, ফ্লোর টাচ ও লেহেঙ্গার চাহিদাও প্রচুর। নারীদের পছন্দের তালিকায় শাড়ি, থ্রি পিস এবং আরামদায়ক সুতি পোশাক রয়েছে। ছেলেদের পছন্দের তালিকায় শার্ট, টি-শার্ট, জিন্স, পায়জামা-পাঞ্জাবি ও বাহারি পোশাক শীর্ষে।

পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা রফিক ইসলাম বলেন, “এ বছর বাজারে পর্যাপ্ত পোশাক থাকলেও দাম গতবারের তুলনায় অনেক বেশি। বাচ্চাদের পোশাকের দামও তুলনামূলক বেশি। আমার পাঁচ বছরের মেয়ের জন্য পছন্দ হওয়া একটি ড্রেসের দামই ৪ হাজার টাকা।”

শিক্ষার্থী তানিয়া রহমান বলেন, “মায়ের সঙ্গে বিভিন্ন মার্কেটে ঘুরে পাকিস্তানি-ইরানি ডিজাইনের ফারসি গারারা থ্রি পিস কিনেছি। অনলাইনে দেখে পছন্দ হওয়ায় কিনেছি।”

ক্রেতা আল-আমিন বলেন, “দাম নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও সব জিনিসের দাম বেড়েছে, তাই বাধ্য হয়ে কিনতে হচ্ছে।”

আসমান বিগবাজারের কর্মচারী নাজমুল হোসেন বলেন, “আমাদের দোকানে ৮ থেকে ২১ বছর বয়সী শিশু ও তরুণীদের জন্য বিভিন্ন ধরণের থ্রি পিস, টপস, জিপসি, গাউন, লেহেঙ্গা ও ফ্লোর টাচ পাওয়া যাচ্ছে। পাকিস্তানি-ইরানি ডিজাইনের ফারসি গারারা থ্রি পিস ২ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। শাড়ির মধ্যে নারীদের পছন্দের তালিকায় জয়পুরি, কাঞ্জিবরণ ও বেনারসি শাড়ি শীর্ষে। এছাড়া হাফসিল্ক, জামদানি, খাদি ও মাসরাইজ শাড়ির চাহিদাও রয়েছে।”

দোকানের মালিক ওহিদুর রহমান বলেন, “রোজার ১০ দিন পর থেকে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে। আমরা বিভিন্ন ধরণের কালেকশন রেখেছি। তরুণীরা পাকিস্তানি-ইরানি ডিজাইনের ফারসি গারারা থ্রি পিস বেশি কিনছেন। এছাড়া পাকিস্তানি সারারা, নায়কাট থ্রি পিস, লোন থ্রি পিস ও ভারতীয় বিভিন্ন ধরনের গাউন থ্রি পিসের চাহিদা ভালো।”

গিতাঞ্জলি মার্কেটের শিলামনি দোকানের মালিক নেপাল চন্দ্র ঘোষ বলেন, “আমাদের দোকানে শিশু থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষের জন্য পোশাক আছে। শুরুতে কেনাকাটা কম হলেও ঈদ যত ঘনিয়ে আসছে, বেচাকেনা বেড়েছে। আশা করি সামনের কয়েকদিন আরও ভালো বেচাকেনা হবে।”

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন