সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশঈদে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় চট্টগ্রামে কোষ্টগার্ডের টহল জোরদার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন রোকনুজ্জামান সরকার
নাটোরের বড়াইগ্রামে কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা: ৪ জনকে যাবজ্জীবন
মাদারীপুরে আলমগীর হত্যার আসামিদের ধরছেনা পুলিশ, মানববন্ধনে অভিযোগ
ট্রেনের ধাক্কায় ঝিনাইদহে লাটাহাম্বা চালক নিহত, আরও একজন আহত
ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সীর হত্যাকারীর গ্রেফতারের দাবি বিএনপির
ভালুকা হত্যাকাণ্ডে আরও এক আসামি সোহেল রানা গ্রেফতার
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে ২ নারীর মৃত্যু
ঈদ উপলক্ষে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ যুবক নিহত, আহত ২, আটক ৭
কক্সবাজার সৈকতে ভেসে এলো ছয় ফুট লম্বা মৃত ডলফিন
ময়মনসিংহে দুই ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকার জমি দখলের অভিযোগ
নওগাঁর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটার ধুম, দামে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
সারাদেশ

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে ২ নারীর মৃত্যু

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন প্রয়োগে দুই নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

একই সঙ্গে অভিযুক্ত নার্সদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার নাক, কান ও গলা (ইএনটি) বিভাগে এ ঘটনা ঘটে।

নিহত দুই নারী হলেন—হাসপাতালের ৭ নম্বর বেডে ভর্তি থাকা সেফালী (৬০) এবং ১০ নম্বর বেডের রোগী হেলেনা (৪৫)। সেফালী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডারুগঞ্জ গ্রামের বাসিন্দা এবং মান্নানের স্ত্রী। অপরদিকে হেলেনা বরিশালের কাশিপুর বিমানবন্দর থানা এলাকার মৃত বাবু হাওলাদারের স্ত্রী।

নিহতদের স্বজন ও হাসপাতালে ভর্তি থাকা অন্য রোগীদের অভিযোগ, সেফালীর গালে টিউমারজাতীয় সিস্ট এবং হেলেনার থাইরয়েডের সমস্যার কারণে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার তাদের দুজনেরই অপারেশন হওয়ার কথা ছিল।

স্বজনদের দাবি, সকালে ওই ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার ভুলক্রমে তাদের শরীরে ‘নরকিউ (১০ এমজি)’ নামের একটি এনেস্থেসিয়া ইনজেকশন প্রয়োগ করেন। ইনজেকশন দেওয়ার মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই দুই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন তারা।

স্বজন ও ওয়ার্ডে থাকা অন্যান্য রোগীরা জানান, সেফালী ও হেলেনা দুজনই তখন স্বাভাবিক অবস্থায় ছিলেন। ইনজেকশন হাতে পুশ করার পরপরই তাদের অবস্থার অবনতি ঘটে এবং কিছুক্ষণের মধ্যেই তারা মারা যান। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজনসহ ওই ওয়ার্ডে থাকা অন্যান্য রোগী ও তাদের পরিবার।

এদিকে অভিযুক্ত নাক, কান ও গলা বিভাগের সিনিয়র নার্স মলিনা রানী হাওলাদার নিজের ভুল স্বীকার করে বলেন, “কিভাবে কী হলো আমি বলতে পারছি না। আমার ভুল হয়েছে।” একই ধরনের বক্তব্য দিয়েছেন আরেক সিনিয়র নার্স হেলেনাও।

হাসপাতালের পরিচালক জানান, নিহত দুই রোগীর ওইদিন অপারেশন হওয়ার কথা ছিল। সাধারণত অপারেশনের আগে এবং অপারেশন থিয়েটারে নেওয়ার সময় কিছু ওষুধ দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট নার্সরা নির্ধারিত সময়ের আগে এনেস্থেসিয়া ইনজেকশন পুশ করেছেন, যা দায়িত্বে গাফিলতির শামিল।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি নিহতদের স্বজনরা যদি আইনগত ব্যবস্থা নিতে চান, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সহযোগিতা করবে।

ঘটনার পরপরই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন