সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশদিনভর থেমে থেমে শিলাবৃষ্টি, শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ: শঙ্কায় কৃষক
সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

সুনামগঞ্জে দিনভর থেমে থেমে শিলাবৃষ্টি, শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ: শঙ্কায় কৃষক

জাকির হোসেন, সুনামগঞ্জ
জাকির হোসেন, সুনামগঞ্জ

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জের চার উপজেলায় শনিবার বিকাল থেকে থেমে থেমে শিলাবৃষ্টি হয়েছে। এতে করে কৃষকের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

শনিবার বিকেলে জেলার তাহিরপুর, শান্তিগঞ্জ ও ধর্মপাশা উপজেলার এলাকায় ঘন্টাব্যাপী শিলাবৃষ্টি দেখা গেছে। রাতের সময় সুনামগঞ্জ সদরেও শিলাবৃষ্টি হয়েছে।
এতে ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে এবং কৃষকদের মনে আতঙ্ক বিরাজ করছে। শিলাবৃষ্টির সময়ে হাওরে থাকা গৃহপালিত পশু নিয়ে রাখালরা আতঙ্কের মধ্যে সময় কাটিয়েছেন। এছাড়া, নির্মাণ শ্রমিকরাও তাদের ইমারত কাজ ফেলে রেখে ঘরে বসে থাকতে দেখা গেছে।

তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পাড়ের কৃষক মফিক মিয়া বলেন, শিলাবৃষ্টির সময় তিনি মাথায় গামছা বেঁধে শিলার আঘাত থেকে নিজেকে রক্ষা করেছেন। তিনি বলেন, এমন পরিস্থিতিতে ফসল তুলা নিয়ে দুশ্চিন্তা রয়েছে।
ভাটি তাহিরপুর গ্রামের কৃষক রুহুল আমিন জানান, শিলাবৃষ্টি মাঠের উপর যেভাবে পড়েছে, যদি ফসলি জমিতেও সেইভাবে পড়ে থাকে তাহলে ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, শিলাবৃষ্টির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য তিনি উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠে কাজ করাচ্ছেন।

অন্যদিকে, গত দু’দিন ধরে একটানা বৃষ্টি হওয়ায় কৃষকের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বাড়ছে। অতিবৃষ্টি হলে ফসলহানির শঙ্কাও তাদের মনে তৈরি হয়।

চলতি অর্থ বছরে কাবিটা নীতিমালা অনুযায়ী সুনামগঞ্জের ১২ উপজেলায় ৭১৮টি প্রকল্পের মাধ্যমে ৬০৩ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণ কাজ শুরু হয় গত বছরের ১৫ ডিসেম্বর। ১৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বাঁধের শেষ সময়সীমা ছিল ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত।
নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় পানি উন্নয়ন বোর্ড আরও ১৫ দিন সময় বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করেছে। তবে বর্ধিত সময়ে বাঁধের কাজ শেষ করতে পারেনি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) সদস্যরা। এতে কৃষকের মধ্যে শঙ্কা আরও বেড়েছে।

ভক্সপপে হাওর পাড়ের কৃষকরা জানিয়েছেন, মেয়াদ বাড়ানো হলেও অনেক বাঁধের কাজ সম্পন্ন হয়নি। বেশির ভাগ বাঁধে কম্পেকশন, দুরমুজ ও ঘাস লাগানো বাকি রয়েছে। কিছু বাঁধে এখনও মাটির কাজ চলমান। বৃষ্টিপাত শুরু হওয়ায় কাজ সম্পন্ন হওয়ার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে ফসলের সুরক্ষা নিয়ে হাওর পাড়ের কৃষকরা উদ্বিগ্ন।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন বলেন, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের গাফিলতির কারণে এবার বাঁধের কাজ দ্রুত শেষ হয়নি। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, বাঁধের কাজের কারণে ফসলের ক্ষতি হলে সংগঠন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, হাওরে বাঁধের কাজ এখন পর্যন্ত ৯২ শতাংশ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, দু-তিন দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে এবং শঙ্কার কোনো কারণ নেই।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন