সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৭:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে পয়সা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রের দাবি, পড়ালেখা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার আলগী ইউনিয়নের কৈখালী গ্রাম থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ।

নিহত পয়সা আক্তার একই গ্রামের উজ্জ্বল মাতুব্বরের মেয়ে। তিনি আলগী ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে পড়ালেখা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে পয়সা আক্তারের কথা কাটাকাটি হয়। পরে সে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, সে ঘুমিয়ে পড়েছে।

তবে গভীর রাতে তার কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। রাত আনুমানিক ১২টার দিকে দরজা খুলতে না পেরে তারা আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখা যায়, পয়সা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পয়সা আক্তার শান্ত স্বভাবের মেয়ে ছিল এবং পড়ালেখায়ও মোটামুটি ভালো ছিল। হঠাৎ এমন ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন