সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশরাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

ফরিদপুরে চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যক্তি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার গুহলক্ষীপুর এলাকার বাসিন্দা সোহেল রানা গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ফরিদপুর সদর উপজেলার আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দপ্তরি কাজী রফিক চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫ লাখ টাকা গ্রহণ করেন।

অভিযোগে সোহেল রানা আরও বলেন, কাজী রফিক নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। সে সময় তিনি দাবি করেন, সাবেক জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, যিনি তখন আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন, তার মাধ্যমে স্কুলে অফিস সহায়ক পদে চাকরি দেওয়া সম্ভব। এই আশ্বাসে জামানত হিসেবে সোহেল রানার কাছ থেকে নগদ ৫ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শুধু সোহেল রানা নন, আরও কয়েকজন ব্যক্তি একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ভাষানচর এলাকার আঃ মতিন নামের এক ব্যক্তির কাছ থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা নেওয়া হয়। এছাড়া আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে চাকরি দেওয়ার কথা বলে সালাউদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে ১৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া বিদ্যালয়ের আয়া পদে চাকরি দেওয়ার কথা বলে মর্জিনা নামের এক নারীর কাছ থেকে ৫০ হাজার টাকা এবং বাখুন্ডা গ্রামের সাব্বির হোসেনের কাছ থেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে কাজী রফিক রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে নিজের নামে-বেনামে জমি ক্রয় করেছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হলে আরও প্রতারণার ঘটনা বেরিয়ে আসতে পারে বলে অভিযোগকারীর দাবি।

এদিকে সালাউদ্দিন নামে এক ভুক্তভোগী কাজী রফিকের বিরুদ্ধে ফরিদপুর জর্জ কোর্টে প্রতারণার মামলা দায়ের করেছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাজী রফিক। তিনি বলেন, “যারা অভিযোগ করেছেন তাদের আমি চিনি না। তাদের কাছ থেকে টাকা নেওয়ার প্রশ্নই আসে না। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

অন্যদিকে আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর শেখ জানান, কাজী রফিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত। তবে তার বিরুদ্ধে এমন কোনো লেনদেন বা অভিযোগের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ অবগত নয়।

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান বলেন, “বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে এইমাত্র জানলাম। এব্যাপারে খোঁজ নিয়ে তদন্ত করে দেখা হবে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে বিধি অনুযায়ী ওই দপ্তরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন