সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশরাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৭:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনটির উদ্যোগে এলাকার ১০৩টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে মানুষের আত্মসম্মানের বিষয়টি বিবেচনায় রেখে লোকচক্ষুর অন্তরালে ‘রাতের আঁধারে’ স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা এবং দেশের হৃদয়বান দাতাদের আর্থিক সহায়তায় এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তাদের পাঠানো অনুদানই ১০৩টি অসহায় পরিবারের মুখে ঈদের হাসি ফোটাতে বড় ভূমিকা রেখেছে।

উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১ কেজি পোলাও চাল, ১টি আস্ত মুরগি, ৩ কেজি সাধারণ চাল, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডুলস, দুধ, চিনি, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।

সংগঠনের সদস্য হৃদয় আহমেদ জিসান জানান, “আমরা চাই প্রতিটি ঘরে ঈদের প্রকৃত আনন্দ পৌঁছে দিতে। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা এবং দেশের সামর্থ্যবান যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, তাদের সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে। মানুষের আত্মসম্মানের কথা ভেবে আমরা রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে উপহারগুলো পৌঁছে দিয়েছি। মুন্সিগঞ্জ শহরের যেকোনো দুর্যোগে আমাদের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এদিকে স্থানীয় বাসিন্দারা তরুণদের এই মানবিক উদ্যোগের পাশাপাশি প্রবাসী ও দাতাদের উদারতার ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, তরুণ প্রজন্মের এমন ঐক্যবদ্ধ ও স্বচ্ছ উদ্যোগ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপহার বিতরণের সময় সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন