আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) জ্যেষ্ঠ কর্মকর্তাদের ধরিয়ে দিতে ১ কোটি ডলারের আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে।
মোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) জ্যেষ্ঠ কর্মকর্তাদের ধরিয়ে দিতে ১ কোটি ডলারের আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ শুক্রবার এই ঘোষণা দেয়। এটি পরিচালনা করে মার্কিন ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস।
বিবৃতিতে বলা হয়েছে, এই নেতারা আইআরজিসির বিভিন্ন অংশের নেতৃত্ব দেন এবং বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়ন করেন। তথ্যদাতাদের পুনর্বাসনের সুযোগ এবং আর্থিক পুরস্কারও দেওয়া হবে।
প্রোগ্রামের পক্ষ থেকে মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে তাদের সনাক্ত করতে পারে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন