সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি গৃহপালিত গরুর পা কেটে গুরুতর জখম করার অভিযোগে হিফজুর রহমান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৩ মার্চ) গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামের বাসিন্দা মখলিছ উদ্দিনের একটি গরু পাশের বাড়ির বাসিন্দা হিফজুর রহমানের ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে হিফজুর রহমান ধারালো অস্ত্র দিয়ে গরুটির পায়ে আঘাত করেন। এতে গরুটির একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে গরুটি গুরুতর আহত অবস্থায় রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অনেকেই।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) অনলাইন গণমাধ্যম “এইমাত্র” এ ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গরুর পা কেটে গুরুতর জখম করার অভিযোগে হিফজুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাদীকে থানায় ডাকা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন