আন্তর্জাতিক
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার এ হামলার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।
বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৫:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার এ হামলার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন সরাসরি দূতাবাস কমপ্লেক্সে আঘাত হানে। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
এদিকে নিরাপত্তা বাহিনীর আরেকটি সূত্রও বাগদাদে অবস্থিত কূটনৈতিক মিশনে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, বাগদাদে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছু সময় পরই মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন