সর্বশেষ

জাতীয়জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশসাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় একটি জুতা তৈরির কারখানায় ইফতারের বিরিয়ানি খেয়ে হঠাৎ অসুস্থ হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক। তাদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের চেচুয়ার মোড় এলাকায় অবস্থিত গ্লোবাল সুজ লিমিটেড কারখানায়। অসুস্থ শ্রমিকদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কারখানার শ্রমিকরা জানান, প্রায় ১,২০০ জন শ্রমিকের কর্মস্থলে রমজানে প্রতিদিন ইফতারের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার সিডস্টোর বাজারের খান হোটেল থেকে সরবরাহ করা বিরিয়ানি খাওয়ার ৫–১০ মিনিটের মধ্যে কয়েকজন শ্রমিক হঠাৎ বমি করতে শুরু করেন। এরপর একে একে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

সুইং সেকশনের কর্মী ফাহাদ মিয়া বলেন, "ইফতারের খাবার খাওয়ার পরপরই বমি, পেটব্যথা ও মাথা ঘোরার উপসর্গ দেখা দিয়েছে।"
সুইং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, "বিরিয়ানি খাওয়ার পর প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।"

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান বলেন, "কিছু শ্রমিক হাসপাতালে আসেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগ নারী। হাসপাতালের ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়েছে।

সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, "দূষিত বা নষ্ট খাবার খাওয়ার ফলে ফুড পয়জনিং ঘটতে পারে। যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে এসেছে, তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।"

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন