সর্বশেষ

জাতীয়স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলমান সংঘাত বন্ধে তিনটি শর্ত দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃঢ় নিশ্চয়তা দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, এসব শর্ত পূরণ করা হলে তেহরান যুদ্ধ বন্ধের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। অন্যথায় দেশটির নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইরান প্রস্তুত রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার একদিনেই তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়ে যায়।

বার্তা সংস্থা আগেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)-এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ৩টা ৫ মিনিটের দিকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ৫০ সেন্টে পৌঁছায়।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯২ সেন্টে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোতে নতুন করে হামলার প্রভাবেই তেলের বাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে। যদিও আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) রেকর্ড পরিমাণ তেল মজুত ছাড়ার ঘোষণা দিয়েছে, তবুও দামের ঊর্ধ্বগতি থামানো সম্ভব হয়নি।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন