সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশমুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

হাকিমপুরে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, সংবাদিক লাঞ্ছিত

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফ চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

চাল কম ওজনে দেওয়া, একই ব্যক্তিকে একাধিক টোকেনে চাল উত্তোলন এবং সেই চাল বাইরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে তিন সংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে হাকিমপুর উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এর মধ্যে ৩ নম্বর আলীহাট ইউনিয়নে চাল কম ওজনে দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান ৭১ টেলিভিশনের সাংবাদিক সামিউল ইসলাম, সমকালের সাংবাদিক মুসা মিয়া ও দৈনিক যায়যায়দিনের সাংবাদিক রমেন বসাক।

দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদে গিয়ে তারা দেখতে পান, প্রতিটি সুবিধাভোগীকে প্রায় ২০০ গ্রাম করে কম চাল দেওয়া হচ্ছে। এছাড়া ডিজিটাল ওজন মাপার স্কেলের ওপর প্রায় ৫০০ গ্রাম চাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়, যা হিসাবের বাইরে রাখা হচ্ছিল বলে অভিযোগ।

এ সময় ওজন মাপার স্কেলের পাশে থাকা ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলদার হোসেন সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ধাক্কা দিয়ে তাদের সেখান থেকে বের করে দেন। এমনকি তিনি সাংবাদিকদের হুমকিও দেন বলে অভিযোগ ওঠে।

সরেজমিনে আরও দেখা যায়, একজন ব্যক্তি একাধিক টোকেন ব্যবহার করে বারবার চাল তুলছেন। পরে সেই চাল ইউনিয়ন পরিষদের পাশেই একটি অস্থায়ী দোকানে প্রতি ১০ কেজি চাল ২৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ইউপি সদস্য টাকার বিনিময়ে এসব টোকেন বিক্রি করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলদার হোসেনসহ কয়েকজন সদস্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে টোকেন বিক্রি করেছেন। ফলে প্রকৃত সুবিধাভোগীদের অনেকেই চাল পাননি। অনেকের নাম তালিকায় থাকলেও তাদের বিষয়টি জানানো হয়নি এবং সেই টোকেনগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, সুষ্ঠু তদন্ত হলে বড় ধরনের দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে।

এ সময় জাহিদ হাসান নামে ১৪ বছরের এক কিশোরকে চারবার চাল বিক্রি করতে দেখা যায়। পরে সে স্বীকার করে তিনবার চাল তুলে বিক্রি করেছে এবং পরে সেখান থেকে চলে যায়।

পরবর্তীতে প্যানেল চেয়ারম্যানের কক্ষে গিয়ে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম চেয়ারম্যানের সঙ্গে কথোপকথনে ব্যস্ত রয়েছেন। বিষয়টি জানালে তিনি সংশ্লিষ্ট ইউপি সদস্যকে ডেকে সমঝোতার প্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রবিউল ইসলাম বলেন, “আমি কিছু সময়ের জন্য চেয়ারম্যানের অফিসে বসেছিলাম। এর মধ্যে কী হয়েছে আমার জানা নেই। কাউকে ১০ কেজির বেশি দেওয়া বা কম ওজনে দেওয়ার কথা নয়।”

৩ নম্বর আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান হোসেন বলেন, “ভুলবশত এমন হয়ে থাকতে পারে।” এ সময় তিনি সংবাদটি প্রকাশ না করার জন্য ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, “ভিজিএফ চাল বিতরণে কেউ অনিয়ম বা দুর্নীতি করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন