মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৪:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এই হামলা অবৈধ এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা হচ্ছে।
বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, ইরানের ওপর হামলার ঘটনায় উত্তর কোরিয়া তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এমন সামরিক পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্বব্যাপী স্থিতিশীলতা নষ্ট করছে।
তিনি আরও বলেন, অন্য কোনো দেশের সরকারকে হুমকি দেওয়া কিংবা সামরিক হামলার মাধ্যমে হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচনের বিষয়েও মন্তব্য করেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট যে সিদ্ধান্ত নিয়েছে তা ইরানিদের ইচ্ছা ও পছন্দের প্রতিফলন।
উত্তর কোরিয়া জানায়, নতুন সুপ্রিম লিডারের প্রতি তারা শ্রদ্ধা জানায় এবং আশা করে ইরানের জনগণ শান্তি ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।
১২৭ বার পড়া হয়েছে