সর্বশেষ

জাতীয়রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল : বিপিসি
‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
এই মুহূর্তে দ্রব্যমূল্যে বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
সারাদেশনোয়াখালীর মুছাপুর রেগুলেটর প্রকল্প এলাকা পরিদর্শনে দুই মন্ত্রী
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, দয়াল বাহিনীর সদস্য অস্ত্র-গুলিসহ আটক
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আসবে প্রায় ৪ কোটি পরিবার: রাজবাড়ীতে ড. তিতুমীর
মাদারীপুরে দাদা-নাতির বিরুদ্ধে কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
জামালপুরে স্ত্রী হত্যার আসামী স্বামী ৪ দিনের রিমান্ডে
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ভাটার কিলন গুঁড়িয়ে দেওয়াসহ ধ্বংস প্রায় ৪ লাখ কাঁচা ইট, জরিমানা ১ লাখ টাকা
সাভারে সেমাই কারখানা ও বেকারিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা
পাবনায় অবৈধ মিনি পেট্রোল পাম্প চালানোর অভিযোগে জরিমানা ও ডিজেল জব্দ
মুন্সীগঞ্জে মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে পরামর্শ সভা
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত
নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
গোয়াইনঘাটে ইয়াবা সম্রাট সাহাব উদ্দিনের দাপট, শিশু কিশোররা ঝুঁকিতে
রাজশাহীতে অভিযান: অবৈধ ‘লাচ্ছা সেমাই’ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন, সচেতনতা মহড়া অনুষ্ঠিত
বিএন‌পি নারী বান্ধব সরকার : ভোলায় নুরুল ইসলাম নয়ন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ
বান্দরবানের লামায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
দিনাজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার, মুক্তিপণ ও নগদ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১৭.১০ মেট্রিক টন পাট বীজ আটক
চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, আসছে আরও চারটি
গোপালগঞ্জে আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, গ্রেফতার ২
পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধুকে খালে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ
আন্তর্জাতিকনেতানিয়াহুর নিহতের খবর : ইসরায়েলি গণমাধ্যমে দাবি 'গুজব'
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
সারাদেশ

সাভারে সেমাই কারখানা ও বেকারিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাভারে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন এবং বেকারি পণ্যে কেমিক্যাল ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে একটি সেমাই তৈরির কারখানা ও একটি বেকারিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং ২০০ কেজি সেমাই ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাভারের বনগাঁও এলাকার গান্ধারিয়া লেকসিটি আবাসিক এলাকায় ঢাকা জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামান।

অভিযানকালে প্রথমে ওই এলাকার একটি সেমাই তৈরির কারখানায় গিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কারখানাটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ভুয়া ঠিকানা ব্যবহার করে বাজারে সেমাই সরবরাহ করছিল বলে জানা যায়। তদন্তে নিম্নমানের তেল ও রং ব্যবহার করার প্রমাণও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে কারখানাটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং সেখানে থাকা প্রায় ২০০ কেজি সেমাই ধ্বংস করা হয়।

একই সময় ভোক্তা অধিদপ্তর সাভারের মোহাম্মদিয়া বেকারিতেও অভিযান পরিচালনা করে। এ সময় বেকারিতে কেমিক্যাল ‘হাইডোস’ ব্যবহার এবং বেকারি পণ্যে অগ্রিম উৎপাদনের তারিখ লিখে রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বেকারি কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামান বলেন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন