সারাদেশ
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে মঙ্গলবার (১০ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি অবৈধ মিনি পেট্রোল পাম্প ধরা পড়েছে।
পাবনায় অবৈধ মিনি পেট্রোল পাম্প চালানোর অভিযোগে জরিমানা ও ডিজেল জব্দ
কলিট তালুকদার, পাবনা
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে মঙ্গলবার (১০ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি অবৈধ মিনি পেট্রোল পাম্প ধরা পড়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা সরকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে আলাউদ্দিন নামের একজন বাসার ভেতরে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে ডিজেল সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তার বাড়ির ভেতর থেকে পাম্পটির সন্ধান পাওয়া যায়।
অভিযানের সময় আলাউদ্দিনকে অবৈধভাবে পেট্রোল পাম্প পরিচালনা ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার বাড়ি থেকে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন