কুয়াকাটায় পুকুরে মুক্তা চাষ প্রশিক্ষণ: নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রান্তিক পর্যায়ের বেকার যুবকদের আয়ের সুযোগ ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার সকাল ১০টায় পুকুরে মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্র্যাক মাইক্রোফোন্যান্সের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) বিএম আফজাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক দাবি মাহমুদুল হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক ওয়াশ কর্মসূচি শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার মীর সোহেল, সিনিয়র শাখা ব্যবস্থাপক মর্তুজা বিল্লাহ এবং এক্সটেনশন অফিসার সাইমুন ইসলাম (কৃষি ও বিমা)।
প্রশিক্ষণে বক্তারা বলেন, পুকুরে মুক্তা চাষ বর্তমানে একটি সম্ভাবনাময় এবং লাভজনক উদ্যোগ। সঠিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি প্রয়োগ নিশ্চিত করা গেলে এ খাতে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রশিক্ষণকালে অংশগ্রহণকারীদের মুক্তা চাষের আধুনিক পদ্ধতি, পরিচর্যা, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণের বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন মুক্তা চাষি সুজন মিয়া।
মহিপুর থানার বিভিন্ন এলাকা থেকে শতাধিক বেকার যুবক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।
১০৭ বার পড়া হয়েছে