সারাদেশ
নড়াইলের লোহাগড়ায় মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬ বছর বয়সী জিৎ বাগচি নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু বিজয় (১৭) গুরুতর আহত হয়েছেন।
নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
আবদুস সাত্তার, নড়াইল
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬ বছর বয়সী জিৎ বাগচি নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু বিজয় (১৭) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর থেকে জিৎ বাগচি ও বিজয় মোটরসাইকেলযোগে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের তেতুলবাড়িয়া মান্দারতলা মোড়ে পৌঁছালে তারা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারান এবং সড়কের পাশে থাকা বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খেয়ে যান।
দুর্ঘটনায় জিৎ বাগচি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। আহত বিজয়কে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। আইনি প্রক্রিয়ার পর নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন