সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশদিনভর থেমে থেমে শিলাবৃষ্টি, শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ: শঙ্কায় কৃষক
সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

অতিষ্ঠ হয়ে ছাগল ধরে পুলিশে দিলেন এক কৃষক 

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবেশীর গবাদিপশুর কারণে ফসল নষ্ট হওয়ায় অতিষ্ঠ হয়ে একটি ছাগল ধরে থানায় নিয়ে গেছেন এক কৃষক।

রোববার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে করে কোলে ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির হন ভুক্তভোগী কৃষক আলাউদ্দিন হাওলাদার।

ঘটনাটি প্রথমে হাস্যকর মনে হলেও পরে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীর গবাদিপশুর কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তিনি। এ ঘটনায় তিনি প্রতিবেশী রফিক হাওলাদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করেন এবং আটক করা ছাগলটি পুলিশের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামের প্রান্তিক কৃষক আলাউদ্দিন হাওলাদার একজন সৃজনশীল খামারি। চলতি মৌসুমে তিনি বেশ কিছু জমিতে বিভিন্ন রবিশস্যের আবাদ করেছেন। তবে তার অভিযোগ, প্রতিবেশী রফিক হাওলাদারের পালিত গরু, ভেড়া ও ছাগল প্রায় প্রতিদিনই তার ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে দেয়।

তিনি জানান, শনিবার দুপুরেও এক পাল ভেড়া ও ছাগল তার তরমুজ ক্ষেতে ঢুকে প্রায় ৩০ শতক জমির ফসল নষ্ট করে। এছাড়া গত এক মাস ধরে ওই গবাদিপশুগুলো নিয়মিত তার জমিতে ঢুকে ক্ষতি করে আসছে।

আলাউদ্দিন বলেন, “এ বিষয়ে আমি প্রতিবেশী রফিক হাওলাদারকে একাধিকবার জানিয়েছি। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। তাই বাধ্য হয়ে একটি ছাগল আটক করি। পরে তাকে জানালেও তিনি খোঁজ নিতে আসেননি। তাই বিচার পাওয়ার আশায় ছাগলটি নিয়ে থানায় এসেছি।”

তিনি আরও দাবি করেন, প্রতিবেশীর গবাদিপশুর কারণে তার অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, অভিযোগ পাওয়ার পর রফিক হাওলাদারের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি সাড়া দেননি। থানায় পশু রাখার ব্যবস্থা না থাকায় স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ছাগলটি আপাতত আলাউদ্দিনের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন