সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৩:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভংকর দত্ত, উপ-প্রকল্প পরিচালক মো. খাইরুল ইসলাম এবং কাশিয়ানী উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলীসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান অতিথি অনুষ্ঠান শেষে ৬০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেদের হাতে ১টি করে বকনা বাছুর তুলে দেন। জেলেরা জানান, সারা বছর মাছ ধরা তাদের জীবিকার প্রধান মাধ্যম হলেও মাছ ধরা না থাকায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটাতে হয়। এবার বাছুর বিতরণের ফলে তাদের আয়ের একটি নতুন উৎস সৃষ্টি হবে।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের অংশ হিসেবে প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প আয়ের সুযোগ তৈরি করা হচ্ছে। গবাদিপশু পালন তাদের জন্য টেকসই আয়ের পথ নিশ্চিত করবে।”

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন