জামালপুরে শিশু ও যুবকদের সুরক্ষায় সর্বাত্মক পদক্ষেপের প্রতিশ্রুতি দিলেন এমপি ওয়ারেছ আলী মামুন
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৪:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন শিশু ও যুবকদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) শহরের রশিদপুরে তাঁর বাসভবনে জেলা যুব ও শিশু ফোরাম এবং জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্কের পক্ষ থেকে স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন এমপি ওয়ারেছ আলী মামুন। স্মারকলিপি পাঠ করেন শিশু ফোরামের পক্ষ থেকে মৌমিতা।
এসময় উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার বিমল জেমস কস্তা, জেসমিন প্রকল্পের ম্যানেজার অসীম চ্যাটার্জি এবং উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন। এছাড়াও বিপুল সংখ্যক শিশু, যুবক ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন বলেন, “জামালপুরকে শিশুবান্ধব নগরী এবং যুবসমাজকে দেশের উন্নয়নের মূল হাতিয়ার হিসেবে গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। মাদক, জুয়া, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে শিশু ও যুবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পিত কাজ করতে হবে। এ জন্য সমন্বিত উদ্যোগ অপরিহার্য।”
১০৩ বার পড়া হয়েছে