মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ নবীন চিকিৎসকের সংবর্ধনা
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৩:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নবনিযুক্ত সাতজন চিকিৎসক মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে যোগদান করেছেন। এ উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকেল ৫:৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস. এম. শাহরিয়ার, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. অপর্ণা বিশ্বাসসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নবীন চিকিৎসকরা মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথি ডা. মোঃ মুজিবুর রহমান নবীন চিকিৎসকদের উদ্দেশে বলেন, “মোংলার মানুষের কাছে আন্তরিক সেবা পৌঁছে দেওয়া হবে আপনার মূল দায়িত্ব। সততা, মানবিক আচরণ এবং সমন্বিতভাবে কাজ করা গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন উদ্দীপনা যোগ করবে।”
১৫৬ বার পড়া হয়েছে