সর্বশেষ

জাতীয়ব্যাংক একীভূত চলবে, খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের
জনগণের ম্যান্ডেটকে আদালতে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়: নাহিদ ইসলাম এমপি
মাদক, মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
সারাদেশহোলি উৎসবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে
বরগুনায় শ্রীকৃষ্ণের দোল উৎসবে রঙের উচ্ছ্বাস
মাগুরায় দোল পূর্ণিমায় রঙের উৎসব, ভক্তদের ঢল
আন্তর্জাতিকইরানের পাল্টা হামলায় সৌদি আরব ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু
সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
খেলাসালমানদের ৫০ লাখ রুপি জরিমানাকে ‘সংকীর্ণ মানসিকতা’ বললেন আফ্রিদি
আন্তর্জাতিক

ইরানের পাল্টা হামলায় সৌদি আরব ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৩:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এতে সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং বাহরাইনে একটি মার্কিন সামরিক ঘাঁটি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ভোরে রিয়াদের কূটনৈতিক এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়। এতে ‘সামান্য বস্তুগত ক্ষতি’ হয়েছে এবং সীমিত আকারে আগুন লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ ও আগুনের শিখা দেখার কথা জানিয়েছেন। যদিও সৌদি কর্তৃপক্ষ বলেছে, আগুনটি ছোট পরিসরে ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার সময় দূতাবাস ভবনটি খালি ছিল। এছাড়া কূটনৈতিক পাড়া লক্ষ্য করে আসা চারটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝপথেই ধ্বংস করে দেয় বলে সৌদি সামরিক সূত্র দাবি করেছে।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ঘাঁটির কমান্ড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। তবে এ দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এছাড়া ওমানের দুকুম বাণিজ্যিক বন্দরে একটি তেলের ট্যাংকারেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ওমান নিউজ এজেন্সি জানায়, এতে সামান্য ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর নেই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম নিউজনেশনকে বলেছেন, দূতাবাসে হামলা এবং মার্কিন সেনাদের হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের জবাব ‘শিগগিরই স্পষ্ট করে দেওয়া হবে’। তিনি বলেন, “আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।”

পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও ইরাক থেকে জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসরায়েল ত্যাগে ইচ্ছুক আমেরিকানদের সরাসরি সহায়তা করতে তারা বর্তমানে অক্ষম।

রিয়াদ, জেদ্দা ও দাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন মিশন জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে চলমান এ পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন