সর্বশেষ

সারাদেশ

বরগুনায় শ্রীকৃষ্ণের দোল উৎসবে রঙের উচ্ছ্বাস

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসব উদ্‌যাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সকাল থেকেই শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উৎসবে নারী, পুরুষ ও শিশুরা লাল, নীল ও সবুজ আবির একে অপরের গায়ে মেখে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন এবং রাধা-কৃষ্ণের বিগ্রহ নিয়ে শোভাযাত্রা বের করেন। পরে তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এ উৎসব পালিত হয়। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, দোল উৎসব ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা বহন করে।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন