সারাদেশ
রাজশাহীতে একটি পোশাকের শোরুমে মিথ্যা প্রচারণা ও প্রাইস ট্যাগে অতিরিক্ত দাম ধার্য করার অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রাজশাহীতে মিথ্যা প্রচারণা, পোশাক শোরুমে জরিমানা
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
রবিবার, ১ মার্চ, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে একটি পোশাকের শোরুমে মিথ্যা প্রচারণা ও প্রাইস ট্যাগে অতিরিক্ত দাম ধার্য করার অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুর ১২টার দিকে সপুরা বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘হাউজ অব শিপিয়ারর্স’ শোরুমে অভিযান পরিচালিত হয়। তদন্তে দেখা যায়, আমদানির সঠিক তথ্য প্রদর্শন করা হয়নি এবং মূল্য তালিকায় বারবার পরিবর্তন করে পণ্যের দাম বাড়ানো হচ্ছিল।
রাজশাহী বিভাগের উপপরিচালক মো. ইব্রাহীম জানান, শোরুমে পাকিস্তানি পোশাক না থাকলেও ‘পাকিস্তানি পোশাক’ হিসেবে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছিল। ভোক্তাদের প্রতারণার অভিযোগে শোরুমটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন