সর্বশেষ

জাতীয়কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
ঠাকুরগাঁও সদর হাসপাতাল ৫শ' শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
সারাদেশটাঙ্গাইলের সাবেক এমপির লাশ ভারত থেকে দেশে ফিরল
রাজশাহীতে মিথ্যা প্রচারণা, পোশাক শোরুমে জরিমানা
সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
জামালপুরে অবৈধ মজুদকৃত টিসিবির ১৪শ' লিটার তেল জব্দ
জাফলং-এ বালু উত্তোলনবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রি: যুবককে ৫০ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে ফাঁস দিয়ে হত্যা
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, ভাঙচুর-লুটপাট ২০ বাড়িতে
নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিয়াকত, সম্পাদক রহিম
আন্তর্জাতিকহামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন: ইরান
খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলার দাবি
খেলানাটকীয় জয়ের পরও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
সারাদেশ

নারায়ণগঞ্জে আলাদা অভিযানে ১০ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ১ মার্চ, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও মাদক জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে শিমরাইল ট্রাক স্ট্যান্ডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই অংশে অবস্থান নেয়া আভিযানিক দল সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করার পর সাতজনকে হাতেনাতে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাগর (২৬), সুজন (২৩), মো. ইকবাল হোসেন (৪০), মো. রাসেল মিয়া (৫০), মো. মিলন (৩৬), মো. ইমরান (২৪) ও মো. আলামিন (৩৭)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকার বাসিন্দা।

আটকের সময় তাদের কাছ থেকে একটি কালো বড় ছুরি, একটি স্টিলের ধারালো চাকু এবং তিনটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এসব অস্ত্রের দৈর্ঘ্য ৯ থেকে ১৪ ইঞ্চি এবং পরিকল্পনা করা হয়েছিল মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতির জন্য।

একই রাতে পৃথক অভিযান পরিচালনা করে এসআই মো. বজলুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স ৫০ পুরিয়া হেরোইনসহ মো. বিপ্লব হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এছাড়া সাজাপ্রাপ্ত সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে আটক করা হয়। সব মিলিয়ে মোট ১০ জনকে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।”

পরিবহন সংশ্লিষ্টরা ঈদকে সামনে রেখে মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে ট্রাক স্ট্যান্ড ও শিল্পাঞ্চল ঘিরে টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন