নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিয়াকত, সম্পাদক রহিম
রবিবার, ১ মার্চ, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এসএ টিভির নোয়াখালী প্রতিনিধি আবদুর রহিম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। বক্তারা সংগঠনের ঐক্য ও পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, সহ-সভাপতি জিটিভির নোয়াখালী প্রতিনিধি বিকাশ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল ও একুশে টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিল, সাংগঠনিক সম্পাদক মাই টিভির নোয়াখালী প্রতিনিধি ইউনূস শিকদার বাহার, কোষাধ্যক্ষ চ্যানেল এস’র নোয়াখালী প্রতিনিধি শাহাদাত বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্টার নিউজের নোয়াখালী প্রতিনিধি গোলাম কিবরিয়া রাহাত, দপ্তর সম্পাদক গ্লোবাল টিভির স্টাফ রিপোর্টার আবু রায়হান সরকার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে এখন টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি নাসিম শুভ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি ফিরোজ উদ্দিন ও এশিয়ান টিভির নোয়াখালী প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল।
ইফতার মাহফিলের আগে জেলায় কর্মরত সাংবাদিকদের সুস্থতা, প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
১৩০ বার পড়া হয়েছে