সর্বশেষ

জাতীয়দেশ অ্যাডভান্স হয়ে গেছে, ভুল করলে খেসারত, ১৭ বছর লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী
অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
ভারতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু
সারাদেশগণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: প্রতিমন্ত্রী ইয়াসের
মনোহরদী প্রেসক্লাবের নতুন সভাপতি হারুন-অর-রশিদ ও সম্পাদক সুজন বর্মণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৩ গ্রাম হিরোইনসহ আটক ১
গোপালগঞ্জে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজন গ্রেফতার
আন্তর্জাতিকহামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত, স্কুলে শিক্ষার্থী নিহতের সংখ্যা বেড়ে ৫১
পাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: প্রতিমন্ত্রী ইয়াসের

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সরকার নিশ্চিত করবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে- গণমাধ্যম যেন কোনো ধরনের সংকটে না পড়ে এবং বাধাহীনভাবে দায়িত্ব পালন করতে পারে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সংবাদমাধ্যম গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম বিকশিত না হলে গণতন্ত্রও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না।

তিনি আরও বলেন, সাংবাদিকদের নানা সমস্যার সমাধান না হলে গণমাধ্যমের বিকাশ সম্ভব নয়। এ লক্ষ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম ও পরিধি আরও বিস্তৃত করা হবে, যাতে প্রকৃত সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে পারেন। সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না বলেও তিনি মন্তব্য করেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন গণতন্ত্র টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার ভুল করলে তা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপপ্রচার বা মিথ্যা তথ্য যেন প্রচার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ময়মনসিংহ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, র‌্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য মো. হামিদুল হক মানিক, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ সভাপতি এম আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন