সর্বশেষ

জাতীয়দেশ অ্যাডভান্স হয়ে গেছে, ভুল করলে খেসারত, ১৭ বছর লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী
অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
ভারতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু
সারাদেশগণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: প্রতিমন্ত্রী ইয়াসের
মনোহরদী প্রেসক্লাবের নতুন সভাপতি হারুন-অর-রশিদ ও সম্পাদক সুজন বর্মণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৩ গ্রাম হিরোইনসহ আটক ১
গোপালগঞ্জে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজন গ্রেফতার
আন্তর্জাতিকহামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত, স্কুলে শিক্ষার্থী নিহতের সংখ্যা বেড়ে ৫১
পাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

মনোহরদী প্রেসক্লাবের নতুন সভাপতি হারুন-অর-রশিদ ও সম্পাদক সুজন বর্মণ

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদী প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর ও ডেইলি অবজারভার-এর মনোহরদী প্রতিনিধি মো. হারুন-অর-রশিদ। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি সুজন বর্মণ।

কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন (দৈনিক মানবজমিন) ও মুহা. ইসমাইল হোসাইন খান (দৈনিক কালের কণ্ঠ)। সহ-সভাপতি হয়েছেন তাজুল ইসলাম বাদল (যায়যায়দিন) ও তানভীর আহম্মদ। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রায়হান উদ্দিন বাচ্চু (চ্যানেল এস)। কোষাধ্যক্ষ পদে মো. বাকি বিল্লাহ (দৈনিক মুক্তখবর), সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া (দৈনিক নয়া দিগন্ত), সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান (একুশে টিভি) এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোজাম্মেল হক (দৈনিক ভোরের দর্পণ)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোসাদ্দেক রহমান খান, দৈনিক আমার দেশের প্রতিনিধি আসাদুজ্জামান নুর, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মো. মোজাম্মেল হক, দৈনিক কালবেলার প্রতিনিধি মো. কামরুল ইসলাম, দৈনিক আমার বাংলার প্রতিনিধি জেএম শাহজাহান মোল্লা, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ইমাম হোসেন রিপন, দৈনিক সংবাদের প্রতিনিধি মাহবুবুর রহমান সোহেল, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম, বিজয় টিভির প্রতিনিধি শরিফুল ইসলাম শামীম এবং দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি মো. আব্দুল কুদ্দুস।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুজন বর্মণ বলেন, তাকে নির্বাচিত করায় তিনি প্রেসক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞ। তিনি সবাইকে সঙ্গে নিয়ে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন এবং পেশাগত মর্যাদা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার কথা জানান। স্বচ্ছতা, ন্যায় ও দায়িত্বশীলতার মাধ্যমে প্রেসক্লাবকে আধুনিক ও গতিশীল প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভাপতি মো. হারুন-অর-রশিদ বলেন, উপজেলার সব সাংবাদিককে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে চান তারা। ভবিষ্যতে প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি, যেখানে আধুনিক সাংবাদিকতার সকল সুযোগ-সুবিধা থাকবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন