সর্বশেষ

জাতীয়দেশ অ্যাডভান্স হয়ে গেছে, ভুল করলে খেসারত, ১৭ বছর লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী
অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
ভারতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু
সারাদেশগণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: প্রতিমন্ত্রী ইয়াসের
মনোহরদী প্রেসক্লাবের নতুন সভাপতি হারুন-অর-রশিদ ও সম্পাদক সুজন বর্মণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৩ গ্রাম হিরোইনসহ আটক ১
গোপালগঞ্জে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজন গ্রেফতার
আন্তর্জাতিকহামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত, স্কুলে শিক্ষার্থী নিহতের সংখ্যা বেড়ে ৫১
পাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

'দেশ অ্যাডভান্স হয়ে গেছে, ভুল করলে খেসারত, ১৭ বছর লাগবে না'

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জনগণের সেবা নিশ্চিত করতে সরকারি কাজে সর্বোচ্চ স্বচ্ছতা আনতে হবে।

তিনি সতর্ক করে বলেন, মানুষের সেবা করার জন্য আমাদের কাজে স্বচ্ছতা আনতে হবে। গণঅভ্যুত্থানের আগে আপনারা যে মেজাজে কাজ করেছেন সেই ধরনের কাজ পুনরায় করা যাবে না। সেই দেশ এখন আর নাই, দেশ কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমরা যদি ভুল করি তার খেসারত দিতে আমাদের ১৭ বছর লাগবে না। অল্প সময়েই ভুলের ফল ভোগ করতে হবে। এই বিষয়টা আমাদের সকলকে ধারন করতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কে মন্ত্রী, কে এমপি বা কে সরকারি কর্মকর্তা—এটি মুখ্য বিষয় নয়; বরং সবাইকে একটি সমন্বিত টিম হিসেবে দেশ গঠনে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, দায়িত্ব পালন শেষে সম্মান নিয়েই বিদায় নিতে চান সবাই। এজন্য শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার ওপর জোর দেন তিনি। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল, ইভটিজিং বন্ধ এবং চাঁদাবাজি উৎখাতের আহ্বান জানান।

তিনি আরও বলেন, কোনো মন্ত্রী বা জনপ্রতিনিধি যদি প্রশাসনের কাছে অবৈধ অনুরোধ করেন, তাহলে তা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করার সুযোগ রয়েছে। তবে জেলায় কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন প্রজন্ম সরকারের প্রতিটি কাজ পর্যবেক্ষণ করছে, তাই দায়িত্ব পালনে কোনো গাফিলতির সুযোগ নেই।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন