সর্বশেষ

জাতীয়দেশ এডভান্স হয়ে গেছে, ভুল করলে খেসারত, ১৭ বছর লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী
অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
ভারতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু
সারাদেশগণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: প্রতিমন্ত্রী ইয়াসের
মনোহরদী প্রেসক্লাবের নতুন সভাপতি হারুন-অর-রশিদ ও সম্পাদক সুজন বর্মণ
গোপালগঞ্জে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজন গ্রেফতার
আন্তর্জাতিকহামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত, স্কুলে শিক্ষার্থী নিহতের সংখ্যা বেড়ে ৫১
পাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা জেলার তিতাস ও দাউদকান্দি এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ১২ জন ডাকাতকে গ্রেফতার করেছে। অভিযানকালে তাদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার, দেশীয় অস্ত্র-শস্ত্র, দুটি সিএনজি এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুল আলম শাহ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টার দিকে তিতাস উপজেলার উজিরাকান্দি গ্রামের এমদাদুল হকের কন্যা মোসাঃ নাছরিন আক্তারের বসতঘরে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ঘরের গেট ভেঙে প্রবেশ করে হাত-পা বেঁধে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। একই রাতে তিতাস উপজেলার কাকিয়াখালী গ্রামে মঞ্জুরা বেগমের বসতঘরে ডাকাতি করে স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

ঘটনার পর পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার আসিফুজ্জামান পিপিএম-এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) নেতৃত্বে ডিবি ও থানা পুলিশের টিম অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ জীবন মিয়া (৪৫), মোঃ দেলোয়ার হোসেন (৪৫), মোঃ আনোয়ার হোসেন (৪৫), মোঃ নাসির (৩৬), আবু তাহের (২২), মোঃ জামাল হক কুদ্দুস (৪০), মোঃ ওবাইদুল (৩৫), মোঃ হানিফ (২৯), মোঃ সৌরভ হোসেন (২২), মোঃ জহির (৪৮), মোঃ মকবুল হোসেন (৩৭) এবং মোঃ কামাল (৩২)।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের চেইন, কানের দুল, রুপার নূপুর ও ব্রেসলেট, ডিজিটাল ক্যামেরা, ছুরি, লোহার শাবল ও রড, বিভিন্ন ধরনের পোশাক ও মুখোশ, মোবাইল ফোন, নগদ ৩৭,২৪৭ টাকা এবং দুটি সিএনজি।

ডিবি পুলিশের ওসি মোঃ শামসুল আলম শাহ বলেন, “দুইটি পৃথক ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন