সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
সারাদেশপটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের কলাতলীতে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে তিনি কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল-কে ফোন করে ঘটনাটির বিস্তারিত জানতে চান এবং আহত ও ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।

সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জানান, প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডে হতাহতদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টেও তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাতের দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের পূর্ব পাশে আদর্শগ্রামের এন আলম গ্যাস পাম্পে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাম্প সংলগ্ন এলাকায়। এতে পাম্পের পাশে থাকা প্রায় ৩০টি ট্যুরিস্ট জিপ সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি পাশের তিনটি ঘর ভস্মীভূত হয়।

অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন দগ্ধসহ মোট ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে আবু তাহের নামে এক ব্যক্তির মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও পরে পরিবারের পক্ষ থেকে তা নাকচ করা হয়। তবে তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় বিশেষায়িত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন