সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রমজান মাসকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামে অবস্থিত মিথুন অটো চিড়া ও মুড়ির মিলে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে বৃহস্পতিবার দুপুরে এ দণ্ড প্রদান করা হয়।

যৌথভাবে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৩, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানকালে দেখা যায়, মিলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি সংরক্ষণ করা হচ্ছিল। মজুদকৃত চালে পোকা পাওয়া যায় এবং উৎপাদনে ব্যবহৃত লবণ ছিল নিম্নমানের ও ভেজালযুক্ত। এছাড়া প্রতিষ্ঠানের কোনো বৈধ অনুমোদনপত্রও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। মিলের অভ্যন্তরীণ পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরেশ চন্দ্র, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া এবং র‍্যাব-১৩-এর ডেপুটি স্ট্যান্ডার্ড ডিরেক্টর জিহাদ হাসান।

কর্তৃপক্ষ জানায়, রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, রমজানজুড়ে ভেজালবিরোধী তদারকি অব্যাহত রাখা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও জানিয়েছেন, পুরো রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান চলমান থাকবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন