সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে ফুটপাত দখল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট পৌর শহরের প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় আইন অমান্য করায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বিকেলে শহরের মাছুয়া বাজার থেকে পাচুর মোড় পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত ও রাস্তার অংশ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জয়পুরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী দোকানের মালামাল ফুটপাতে রেখে অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করছিলেন। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হচ্ছিল। দোকানের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও ফুটপাত ব্যবহার করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়।

অভিযান চলাকালে ফুটপাতে অবৈধভাবে রাখা মালামাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করে রাস্তার অংশ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল এবং সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জয়পুরহাট সদর ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোমেন আলী, সার্জেন্ট বিপুল ও এসআই মেহেদী উপস্থিত ছিলেন।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন