সর্বশেষ

সারাদেশ

বিরামপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারীর মৃত্যু

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের বিরামপুরে অসুস্থ শ্বশুরকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মেহেনাজ বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চকদূর্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেনাজ বেগম উপজেলার শিবপুর গ্রামের ধান ব্যবসায়ী তোজাম মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ শ্বশুরকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য ইজিবাইকে করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন মেহেনাজ বেগম। পথে চকদূর্গাপাড়া এলাকায় পৌঁছালে তিনি চলন্ত ইজিবাইক থেকে সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ইজিবাইক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন