সারাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেজাল জুস ও শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যৌথ অভিযানে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেজাল জুস ও শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যৌথ অভিযানে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় অবস্থিত লাবনী ফুড কোম্পানি লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য ও জুস জব্দ করা হয়।
অভিযানকালে দেখা যায়, বিভিন্ন ধরনের কৃত্রিম রং ও রাসায়নিক উপাদান ব্যবহার করে নিম্নমানের পণ্য তৈরি করা হচ্ছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন