সারাদেশ
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হাতে জেলা আওয়ামী লীগের শিববাড়ীস্থ দলীয় কার্যালয় আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
আওলাদ রুবেল, মযমনসিংহ
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হাতে জেলা আওয়ামী লীগের শিববাড়ীস্থ দলীয় কার্যালয় আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর জানা যায়, কার্যালয়ের ফটকের পাশে থাকা দেয়ালটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত শনিবার কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা কার্যালয়ে এসে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ এখনও অবৈধভাবে দলীয় কার্যক্রম চালাচ্ছে। তাদের মতে, এ ধরনের কার্যক্রম চলতে দেওয়া হবে না, তাই কার্যালয়টি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা ভবিষ্যতে এই কার্যালয়কে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করার পরিকল্পনাও ঘোষণা করেছেন।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন