সর্বশেষ

সারাদেশ

সুন্দরবন দস্যুমুক্ত করতে শিগগিরই অভিযান: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল 

স্টাফ রিপোর্টার, বাগেরহাট
স্টাফ রিপোর্টার, বাগেরহাট

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ সুন্দরবন-কে দস্যু ও সন্ত্রাসমুক্ত রাখতে অচিরেই সমন্বিত অভিযান পরিচালনা করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে খান জাহান আলীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনকে কেন্দ্র করে কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী কার্যক্রম সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি বিশেষ কর্মপরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই এ পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে।

তিনি আরও জানান, বনজ সম্পদ সংরক্ষণ, জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সুন্দরবনকে দূষণ ও বিষমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মাদ হাসান চৌধুরী এবং বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন