সর্বশেষ

সারাদেশ

চকরিয়ায় ডাকাতদের হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডাকাতদলের হামলায় মোহাম্মদ মুজিব (৪০) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ উমর মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ মুজিব কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কসাইপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী ছিলেন। ঘটনার সময় একদল ডাকাত তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তার মৃত্যু হয়। হামলায় আহত অন্য তিনজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন