সর্বশেষ

জাতীয়তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস, চারা রোপণ ও মোনাজাতে অংশগ্রহণ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. শফিকুর রহমান ও নাহিদ
শহীদ মিনারে মানুষের ঢল, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
সারাদেশসারাদেশে গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, ট্রাকচালক পলাতক
বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এবারও হয়নি মাতৃভাষা দিবসের মিলনমেলা
জনগণের আশা সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে : সিরাজগঞ্জে এমপি
পঞ্চগড়ে ঐক্যবদ্ধ গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না : পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লায় রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু
নারায়ণগঞ্জে প্রকাশ্য ডাকাতি: এমপি'র নির্দেশে দুইজন আটক
পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ
গাইবান্ধায় ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে
মৌলভীবাজারে রাতের সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কুমারখালীতে দুই শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ' পরিবারের মধ্যে রোজার খাদ্যসামগ্রী বিতরণ
শ্যামপুরে একুশের প্রভাতে আ. লীগের দলীয় পতাকা উত্তোলন
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ
সাতক্ষীরায় বসন্তে খুশির বার্তা: আমের বাম্পার ফলনের আশা
আন্তর্জাতিকজাতিসংঘের পাল্টা ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ কি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত
খেলাএশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
সারাদেশ

কুমারখালীতে দুই শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

হাবীব চৌহান, কুষ্টিয়া 
হাবীব চৌহান, কুষ্টিয়া 

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১৭ প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের সুরাইয়া বিলকিস চিত্ত বিত্ত বিদ্যাপীঠ এলাকায় সরেজমিন দেখা যায়, ট্রাক ও ভ্যানে সাজানো রয়েছে সাদা প্লাস্টিকের বস্তাভর্তি খাদ্য সামগ্রী। পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী নাম ডেকে ডেকে উপকারভোগীদের কাছে এসব খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় বিভিন্ন বয়সী নারীদের দুই বস্তা করে খাদ্য সামগ্রী নিয়ে যেতে দেখা যায়।
উপকারভোগী ষাটোর্ধ্ব নারী খোদেজা খাতুন বলেন, আমার স্বামী নাই, ছেলে নাই। আমি একা থাকি। আজ ট্রাকে করে লোকজন আইছে, দুই বস্তা খাবার দিছে। আমরা গরিব মানুষ, খুব উপকার হইছে।

নন্দলালপুর ইউনিয়নের চকরঘুয়া এলাকার বাসিন্দা হাবিবুল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন বলেন, “আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করতো। দুই বছর আগে পড়ে গিয়ে কোমরে আঘাত পায়। এরপর থেকে ভারী কাজ করতে পারে না। এক ছেলে এক মেয়ে নিয়ে খুব কষ্টে দিন যাচ্ছে। রমজানে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় কষ্ট আরও বেড়েছে। আজ হঠাৎ নাম ধরে ডাকায় এসে দেখি দুই বস্তা খাবার দেওয়া হচ্ছে। চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আলু, খেজুর-সব আছে। এতে রোজার মাসটা ভালোভাবেই চলবে।

আয়োজকরা জানান, প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম সরিষার তেল, এক কেজি করে চিনি, লবণ, মসুর ডাল, এ্যাংকার ডাল, ছোলা, খেজুর, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন, ১০০ গ্রাম শুকনা মরিচ, ২০০ গ্রাম জিরা, দুই পিস সাবান এবং ২০০ মিলিলিটার নারিকেল তেল প্রদান করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোর্শেদ আলম বলেন, রমজান মাসে যেন কোনো গরিব ও অসহায় মানুষ না খেয়ে থাকেন বা খাদ্য সংকটে না পড়েন-সে লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক মো. আব্দুল লতিফ বলেন, আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানবসেবায় সমাজের অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন