সর্বশেষ

সারাদেশ

নাচোলে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ টায় নাচোল পৌর মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ এবং বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী। তিনি তার বক্তব্যে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন এবং বাংলা ভাষাকে “আমাদের অস্তিত্বের প্রতীক” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “সর্বস্তরে বাংলা ভাষার সঠিক প্রচলন নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

বক্তব্যের এক পর্যায়ে প্রধান অতিথি তৎকালীন ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আযম-এর ভূমিকা স্মরণ করেন। তিনি জানান, অধ্যাপক গোলাম আযমসহ অনেকে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব প্রদান করেছিলেন এবং ভাষার দাবিতে স্মারকলিপি প্রদানসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর এই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

নাচোল পৌর আমীর মনিরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, পৌর নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, পৌর সহ-সেক্রেটারি ইসমাইল হোসেন এবং নেজামপুর ইউনিয়ন আমীর ওবায়দুল্লাহ।

আলোচনা সভার শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন