সর্বশেষ

সারাদেশ

মোহনগঞ্জ ডিগ্রি কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাগমারায় মোহনগঞ্জ ডিগ্রি কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। পরবর্তীতে সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিলুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি মহব্বত আলী। বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের বাংলা বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক শামসাদুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষক হোসেন আলী।

উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। তারা সকলে মিলিতভাবে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন