সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য জনস্রোত নামে।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ পরিবেশন করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কুষ্টিয়া-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, দৌলতপুর থানা পুলিশ ও বীর মুক্তিযোদ্ধাগণ।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতপুর উপজেলা শাখা এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সাধারণ মানুষ ফুলের মালায় শহীদ মিনার ভরিয়ে তোলেন।

রাত ১২টা ১ মিনিটের কিছুক্ষণ পরেই শহীদ মিনার প্রাঙ্গণ জনস্রোতে পরিণত হয়। উপস্থিতরা ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে উপজেলা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিশেষ দোয়া আয়োজন করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

২৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন