সর্বশেষ

সারাদেশ

তানোরে বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর তানোর উপজেলায় দীর্ঘদিন বন্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয় পুনরায় খোলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় অবস্থিত অফিসটি খুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, কার্যালয়টি খোলার পর সেখানে ইফতার উপলক্ষে খিচুড়ি রান্না ও বিতরণের আয়োজন করা হয়। দলটির নেতাকর্মীরা একত্র হয়ে আয়োজনটিতে অংশ নেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে এক কর্মীকে বলতে শোনা যায়, দীর্ঘদিন অফিসটি বন্ধ থাকার পর পহেলা রমজানে সেটি পুনরায় চালু করা হয়েছে। তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুর সৈনিকরা আছে এবং থাকবে।”

কার্যালয়টি কলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর হঠাৎ করে প্রকাশ্যে এসে অফিস চালু ও ইফতার আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানা গেছে। তাদের দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি দলের প্রকাশ্য সক্রিয়তা প্রশ্নের জন্ম দিচ্ছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে দলটির কার্যালয় পুনরায় খোলার খবর পাওয়া যাচ্ছে। তানোরের কলমা ইউনিয়নেও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্যোগে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা মনে করছেন।

ঘটনাটি ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন