সর্বশেষ

সারাদেশ

সলঙ্গায় নসিমনের চাপায় প্রাণ গেল শিশুর, আহত আরও এক

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় তাবাসসুম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রৌহাদহ বাজারসংলগ্ন একটি বিয়ের বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। এ সময় দুই শিশু দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পেছন দিক থেকে আসা মাছ বোঝাই নসিমন তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাবাসসুমের মৃত্যু হয়।

অপর আহত শিশুকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হয়েছে।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুব কবির জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন