সর্বশেষ

সারাদেশ

রাজশাহীকে চাঁদাবাজিমুক্ত শান্তির শহর গড়াই অগ্রাধিকার: ভূমিমন্ত্রী 

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ও নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীকে একটি শান্তিপূর্ণ ও চাঁদাবাজি-মুক্ত শহরে রূপান্তর করাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে, চাঁদাবাজি বা ভূমিদস্যুতার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, “রাজশাহীতে কোনো চাঁদাবাজি নয়, কোনো ভূমিদস্যুতা নেই। যারা এসব অপরাধে জড়িত থাকবে, প্রশাসন ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

দুর্নীতির প্রসঙ্গেও মন্ত্রী জোর দিয়ে বলেন, “আমাদের প্রশাসন সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির ক্ষেত্রে কোনো আপস নেই। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রম ও ন্যায়পরায়ণ প্রশাসন গঠনই বর্তমান সরকারের লক্ষ্য।”

মন্ত্রী আরও উল্লেখ করেন, রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা পুরো রাজশাহীবাসীর জন্য গর্বের বিষয়। এটি কোনো ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি জনগণের ভালোবাসা ও সমর্থনের ফল। প্রায় ২০ বছর পর রাজশাহীর উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

মন্ত্রীকে সার্কিট হাউসে ফুলেল শুভেচ্ছা জানান প্রশাসনের কর্মকর্তারা। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন