সর্বশেষ

জাতীয়তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ট্রাম্প
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
হুইপ পদ নিয়ে গুঞ্জন, ‘অপপ্রচার’ বলে নাকচ করলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ
সারাদেশরাজশাহীতে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে ১০ সদস্যের কমিটি গঠন
যশোরে রমজানের রাতে গ্রাম্য চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড
খুলনার দৌলতপুরে জুয়েলারি ব্যবসায়ী ও ছেলেকে কুপিয়ে জখম
রোহিঙ্গা ক্যাম্পে খেললেন মেসুত ওজিল, ইফতার করলেন রোহিঙ্গাদের সঙ্গে
বান্দরবানে রমজানে বাজার তদারকি: জেলা প্রশাসকের কড়া নির্দেশ
রমজানে সাতক্ষীরায় বাজার মনিটরিং জোরদার, ৩ ব্যবসায়ীকে জরিমানা
ভাষা শহীদদের শ্রদ্ধা: গোপালগঞ্জ পৌর শহীদ মিনারে আল্পনা ও গ্রাফিতি অঙ্কন
জামালপুরে কলেজছাত্রী অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
উল্লাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষা বন্ধ ও অর্থ আত্মসাতের অভিযোগ
মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, অল্প জরিমানায় ক্ষোভ ক্রেতাদের
পটুয়াখালীর কলাপাড়ায় এবং চাঁপাইনবাবগঞ্জে  ১ টাকায় ইফতার বিতরণ
নড়াইলে রমজানের প্রথম দিনে তিন দোকানকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার
১৭ বছরের শপথ ভাঙলেন বিএনপি সুরুজ, বিজয়ের পর পায়ে উঠল জুতা
সুনামগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধ: ঝিনাইদহে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কৃষক নিহত
রমজানে বাজার স্থিতিশীল রাখতে সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস বেতন বকেয়া
নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

খুলনার দৌলতপুরে জুয়েলারি ব্যবসায়ী ও ছেলেকে কুপিয়ে জখম

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার দৌলতপুরের নিশাত কমপ্লেক্সের জুয়েলারি ব্যবসায়ী শুভ জুয়েলার্স এর মালিক সুব্রত অধিকারী (৫২) ও তার পুত্র রিজু অধিকারী (১৬) কে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে।

রিজু অধিকারীর অবস্থা গুরুতর; বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর দৌলতপুর ও নিশাত কমপ্লেক্সের জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, আহত সুব্রত অধিকারী গত বুধবার রাত ১২টার কিছু সময় পর তার দোকান বন্ধ করে স্ত্রী ও ছেলেকে নিয়ে স্কুটিতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। দৌলতপুর কলেজ সংলগ্ন শরীফ আমজাদ সড়কে পৌঁছালে দুইটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত তার সামনে এসে সুব্রত ও রিজুকে কোপাতে থাকে। স্থানীয় লোকজন তাদের চিৎকার শুনে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রিজুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলায় তার হাতের শিরার রক্তনালী কেটে গেছে এবং তাকে অপারেশন করা হয়েছে।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'মনে হচ্ছে এটি ছিনতাইয়ের ঘটনা নয়। দুর্বৃত্তরা টাকা-পয়সা বা মালামাল কিছুই নেয়নি। হামলায় দুইটি মোটরসাইকেলে ছয়জন ছিল এবং তাদের মুখে মাস্ক ছিল। এটি পূর্ব শত্রুতার কারণে ঘটতে পারে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি এবং আশা করছি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তার করতে পারব।'

ঘটনার পর দৌলতপুর ও নিশাত কমপ্লেক্সের জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দৌলতপুর জুয়েলারি সমিতির সভাপতি সুভাষ রায় বলেন, 'এই ঘটনার পর জুয়েলারি ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতার শিকার। আমরা চাই হামলাকারীরা দ্রুত গ্রেপ্তার হয়ে আইনের আওতায় আসে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায়।'

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন