সর্বশেষ

জাতীয়তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ট্রাম্প
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
হুইপ পদ নিয়ে গুঞ্জন, ‘অপপ্রচার’ বলে নাকচ করলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ
সারাদেশরাজশাহীতে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে ১০ সদস্যের কমিটি গঠন
যশোরে রমজানের রাতে গ্রাম্য চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড
খুলনার দৌলতপুরে জুয়েলারি ব্যবসায়ী ও ছেলেকে কুপিয়ে জখম
রোহিঙ্গা ক্যাম্পে খেললেন মেসুত ওজিল, ইফতার করলেন রোহিঙ্গাদের সঙ্গে
বান্দরবানে রমজানে বাজার তদারকি: জেলা প্রশাসকের কড়া নির্দেশ
রমজানে সাতক্ষীরায় বাজার মনিটরিং জোরদার, ৩ ব্যবসায়ীকে জরিমানা
ভাষা শহীদদের শ্রদ্ধা: গোপালগঞ্জ পৌর শহীদ মিনারে আল্পনা ও গ্রাফিতি অঙ্কন
জামালপুরে কলেজছাত্রী অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
উল্লাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষা বন্ধ ও অর্থ আত্মসাতের অভিযোগ
মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, অল্প জরিমানায় ক্ষোভ ক্রেতাদের
পটুয়াখালীর কলাপাড়ায় এবং চাঁপাইনবাবগঞ্জে  ১ টাকায় ইফতার বিতরণ
নড়াইলে রমজানের প্রথম দিনে তিন দোকানকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার
১৭ বছরের শপথ ভাঙলেন বিএনপি সুরুজ, বিজয়ের পর পায়ে উঠল জুতা
সুনামগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধ: ঝিনাইদহে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কৃষক নিহত
রমজানে বাজার স্থিতিশীল রাখতে সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস বেতন বকেয়া
নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

ভাষা শহীদদের শ্রদ্ধা: গোপালগঞ্জ পৌর শহীদ মিনারে আল্পনা ও গ্রাফিতি অঙ্কন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আল্পনা ও ভাষা আন্দোলনভিত্তিক গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। একদল শিক্ষার্থী রং-তুলি হাতে এ কাজে অংশ নিয়েছে।

ইতোমধ্যে শহীদ মিনার প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ জেলা শহরের পৌরপার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের কারও হাতে রং, কারও হাতে তুলি। লাল, নীল, হলুদ, সবুজসহ নানা রঙে তারা সড়ক ও প্রাঙ্গণে আল্পনা এবং ভাষা আন্দোলনের গ্রাফিতি আঁকছে। শহীদ দিবসকে সামনে রেখে পুরো এলাকায় উৎসবমুখর ও একই সঙ্গে শোকাবহ পরিবেশের আবহ তৈরি হয়েছে।

আর মাত্র একদিন পর ২১ ফেব্রুয়ারি। দিবসটির প্রথম প্রহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে পৌরসভা কর্তৃপক্ষের নির্দেশনায় শহীদ মিনার প্রাঙ্গণে আল্পনা আঁকা হচ্ছে। রং-তুলির আঁচড়ে ফুটে উঠছে ভাষা বিজয়ের আনন্দের পাশাপাশি শোকের আবহ, যা দিবসটির তাৎপর্যকে আরও গভীর করে তুলছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, একুশের প্রথম প্রহর থেকে প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে। এ উপলক্ষে আলোকসজ্জা, সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবেন। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে।

আল্পনা অঙ্কনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৌর শহীদ মিনারের সামনের সড়কে তারা আল্পনা আঁকছে। এই আল্পনার ওপর দিয়ে হেঁটে সাধারণ মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। আল্পনা আঁকতে পেরে তারা আনন্দিত। এর মাধ্যমে ভাষা শহীদদের সম্পর্কে আরও জানার সুযোগ তৈরি হচ্ছে বলেও তারা উল্লেখ করে।

গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির অঙ্কন প্রশিক্ষক আশীষ সরকার বলেন, ভাষা শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। পৌরসভার নির্দেশনায় গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির অঙ্কন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে আল্পনা ও ভাষা আন্দোলনের গ্রাফিতি আঁকা হচ্ছে। এর মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হচ্ছে, যাতে নতুন প্রজন্ম এ সম্পর্কে জানতে পারে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন