কলাপাড়ায় ১ টাকায় ইফতার, উপকৃত ২ শতাধিক মানুষ
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে প্রতীকী মূল্য ১ টাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে পৌর শহরের মনোহরি পট্রি এলাকায় এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা বুট, মুড়ি, খেজুর, পিয়াজু, বেগুনি, চপ ও জিলাপি। আয়োজকরা জানান, পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মাত্র ১ টাকায় ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। স্থানীয় সচেতন মহলও সংগঠনটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
ইফতার নিতে আসা অটোরিকশাচালক আ. রশিদ বলেন, “এক টাকায় ইফতার পাওয়া যায়—এটা আগে কখনও দেখিনি। খুবই ভালো উদ্যোগ।”
বৃদ্ধা মরজিনা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, “এক টাকায় আজ যারা ইফতার দিল, তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের ভালো রাখুক।”
১৬৮ বার পড়া হয়েছে